Barak UpdatesHappeningsBreaking News
সোমবার কাছাড় জেলায় সরকারি ছুটিLocal holiday declared at Cachar on Monday

২৫ অক্টোবরঃ আগামী সোমবার কাছাড় জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জেলাশাসক লায়া মাদ্দুরি একে স্থানীয় ছুটির তালিকার আওতায় এনে দেওয়ালি-কালীপূজা উপলক্ষে ছুটি বলে বিজ্ঞপ্তি জারি করেছেন। এই ঘোষণাবলে রাজস্ব ও ম্যাজিস্ট্রেট শাখা, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের সমস্ত অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা হিসেবে যেগুলি চিহ্নিত রয়েছে, সেগুলি যথারীতি চলবে। এটি জেলা পর্যায়ের ছুটি বলে সে দিন অনুষ্ঠেয় নিয়োগ সংক্রান্ত সমস্ত পরীক্ষা, সাক্ষাতকার ইত্যাদি যথারীতি অনুষ্ঠিত হবে।




