Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ফ্লাইং স্কোয়াডের অভিযানে অর্থ উদ্ধারFlying Squad team seizes cash in Cachar

ওয়েটুবরাক, ১০ই মার্চঃ অভিযানে নেমেই সাফল্য মিলল কাছাড় জেলা ফ্লাইং স্কোয়াডের৷ শিলচর ও কাটিগড়ার টিম বাজেয়াপ্ত করেছে মোট ৪ লক্ষ টাকা৷
আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি কাছাড় জেলায় বেআইনি কাজ রুখতে এই “ফ্লাইং স্কোয়াড” গঠিত হয়েছে। আগামী ৩০শে মার্চ পর্যন্ত এই স্কোয়াড জেলার সবকয়টি বিধানসভা কেন্দ্রে অভিযান চালাবে। প্রতিটি কেন্দ্রে ফ্লাইং স্কোয়াডের তিনটি দল থাকছে।
শিলচরের ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা দিলওয়ার হোসেন লস্কর, ক্ষিতিন্দ্র দাস, জহিরুল ইসলাম চৌধুরী বুধবার এক অভিযান চালিয়ে ২ লক্ষ ৬৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছেন।
অপর এক অভিযানে কাটিগড়ার দায়িত্বে থাকা স্ট্যাটিক সার্ভ্যিলেন্স টিম উদ্ধার করেছে ১ লক্ষ ৩৬ হাজার ৯৬০টাকা। তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।




