Barak UpdatesBreaking News
হাইলাকান্দিতে নৈশ কার্ফুও প্রত্যাহারCurfew to be lifted in Hailakandi from Sunday

২৫ মে : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং জনগণ ও বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যদের অনুরোধে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলার সদর পুলিশ স্টেশন এলাকায় রবিবার থেকে কার্ফু প্রত্যাহার করে নিয়েছে। তবে শনিবার রাত ১০টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত কার্ফু যথারীতি বলবৎ রয়েছে। শনিবার এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।




