India & World UpdatesHappeningsBreaking News
পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ, ১০৪ যাত্রী উদ্ধার, ১৬ জঙ্গি নিহত

ওয়েটুবরাক, ১২ মার্চ: পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করল বালুচ বিদ্রোহীরা। যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য রাতভর সেনাবাহিনী জঙ্গিদের সঙ্গে লড়েছে। উভয় পক্ষের গুলির লড়াই অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। নিহত হয়েছে ১৬ জঙ্গি।
সূত্রটি জানিয়েছেন, ২১৪ জন যাত্রী ছিল ট্রেনটিতে। তাদের মুক্তিপণ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বালোচ আন্দোলনের নেতাদের মুক্তি চাওয়া হয়েছে। যাঁদের পণবন্দি করা হয়েছে, তাঁরা সকলেই সরকারি কর্মী। তাঁরা সেনা, আইএসআই অথবা প্রশাসনিক কাজে যুক্ত।



