Barak UpdatesHappeningsBreaking News
ক্লাশে শিক্ষক নেই, সিদ্ধেশ্বর স্কুলে আচমকা পরিদর্শনে গিয়ে ক্ষিপ্ত বিধায়ক কমলাক্ষ
ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: আজ সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আচমকা পরিদর্শন করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন। তিনি দেখেন, বেশ কয়েকটি ক্লাশে কোনো শিক্ষক নেই। ছাত্রছাত্রীরা শিক্ষকের অপেক্ষায় বসে আছে। পরে বিধায়ক সামাজিক মাধ্যমে লিখেছেন, এ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
পরে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং অধ্যক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। বিষয়টি যথাযথভাবে তদন্ত করার এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার জন্য তাঁদের কঠোর নির্দেশ দেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিধায়ক পুরকায়স্থ।



