Barak UpdatesHappeningsBreaking News
৩০নং ওয়ার্ডে জয়ী কংগ্রেসের সাক্ষী বণিক

ওয়ে টু বরাক, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে ৩০নং ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সাক্ষী বণিক। তিনি বিজেপির লিপিকা রায়কে ১৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই কেন্দ্রে নির্দল হিসেবে ভোট লড়েছেন মৌটুসী দেব। সাক্ষী বলেছেন, বাবা সজল বণিক, পরিবারের সদস্য ও ওয়ার্ডের জনগণের আশীর্বাদ ছিল বলেই তিনি এই জয় পেয়েছেন। তিনি আশাবাদী, রাজ্যে কংগ্রেসের সরকার থাকলেও ওয়ার্ডের উন্নয়নের জন্য তাঁকে মোটেই বেগ পেতে হবে না। কারণ মুখ্যমন্ত্রী পুরো শিলচরের উন্নয়নই চান।



