Barak UpdatesHappeningsBreaking News
শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপি জিতবে ২৭ থেকে ২৯ আসনে
ওয়েটুবরাক, ৫ অক্টোবরঃ শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। মোট ৪২ আসনের মধ্যে ২টি আসন বিজেপি প্রতিদ্বন্ধিতার আগেই ছিনিয়ে নিয়েছে। ওই দুই আসন ধরে বিজেপি ২৭ থেকে ২৯টি আসনে জিতবে বলে অনুমান করা হচ্ছে। শাসকজোটের অন্য সঙ্গী অগপ চারটি আসনে প্রতিদ্বন্ধিতা করে দুই-তিনটি পেয়ে যেতে পারে। কংগ্রেসের পক্ষে দুই সংখ্যার আসন পাওয়া কষ্টকর বলেই মনে হচ্ছে। ৩-৫জন নির্দল প্রার্থীরও জয়ের সম্ভাবনা রয়েছে।


