India & World UpdatesHappeningsBreaking News

“আপনি সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন”, স্মিতকে কুর্নিশ মোদির

ওয়েটুবরাক, ৩ অক্টোবর: রক্তাক্ত অবস্থায় বিমান হাইজ্যাক আটকে  দিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। প্রাণঘাতী হামলার পর এখন তিনি বিপদসীমার বাইরে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্মিত মচ্ছরের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীকে পাইলট বলেন, ‘আমি এত বছর ধরে ক্যাপ্টেন হয়ে প্লেন চালাচ্ছি এমন যে হতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি। তবে শেষে আমি আমার কথা ভাবিনি। ভেবেছি যাত্রীদের আমি কিছুতেই এভাবে মরতে দিতে পারিনা’। কথা বলতে বলতেই কেঁদে ফেলেন স্মিত। তা নিয়ে দুঃখপ্রকাশও করেন প্রধানমন্ত্রীর কাছে। এও বলেন, প্রধানমন্ত্রী যে ফোনে কথা বলবেন এটাও ভাবতে পারেন না। পাল্টা আশ্বস্ত করেন মোদিও। তিনি বলেন, ‘আপনি আমার কাছে আবেগ প্রকাশ করবেন না তো কার কাছে করবেন। আপনি আজ এমন কাজ করেছেন যে দেশ আপনার কাজে গর্বিত, কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সবাই চাইছে একবার আপনার সঙ্গে কথা বলতে।’

মোদি বলেন, ‘আপনার দীর্ঘায়ু কামনায় গোটা দেশ। আপনি বীর, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনি সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন।’

‘ফ্লাইদুবাই-এর অভিযুক্ত কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে’, এখনও বিষয়টি নিয়ে তদন্ত চলছে, প্রতিক্রিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker