Barak UpdatesHappeningsBreaking News
কাল থেকেই বরাকে রোদের তীব্রতা কমবে

ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই বরাক উপত্যকার তিন জেলায় রৌদের তীব্রতা কমে আসবে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। ২ অক্টোবর আকাশ মূলত মেঘলাই। ৩ অক্টোবর: বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়। ৪ ও ৫ অক্টোবর: আবছা রোদ, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
সপ্তাহ জুড়ে শিলচরে গরম-আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বিকেল থেকে রাতের দিকে বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে। তাপমাত্রা মোটামুটি ৩২–৩৬°C সেন্টিগ্রেড সর্বোচ্চ এবং ২২–২৫° সেন্টিগ্রেড সর্বনিম্ন থাকতে পারে।

