Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর

ওয়েটুবরাক, ২৬ আগস্ট: কালাইনের কলেজ রোডে মঙ্গলবার রাতে এক লজ্জাবতী বানর দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায়। এলাকার যুবকরা একে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন।
লোকালয়ে লজ্জাবতী বানরের উপস্থিতি জানতে পেরে প্রচুর মানুষ সেখানে জড়ো হন। তবে তাকে যেন কেউ উত্যক্ত না করে, সে জন্য কিছু যুবক উদ্যোগ নেন। তারাই অনেকক্ষণ কসরতের পর একে ধরে বস্তায় ঢুকিয়ে রাখে।
পরে বনকর্মীরা গিয়ে বানরটিকে নিরাপদে নিয়ে আসেন। তাঁরা জানান, তারা একে জঙ্গলে নিয়ে ছেড়ে দেবেন।


