Barak UpdatesHappeningsBreaking News
পাথারকান্দিতে ৪ কোটির ইয়াবা বাজেয়াপ্ত, চালক গ্রেফতার
ওয়েটুবরাক, ২৫ আগস্ট: শ্রীভূমি জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাথারকান্দিতে একটি গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় মোট ৪০,০০০টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় গাড়ির চালক এনাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ট্যাবলেটের বাজারমূল্য ৪ কোটি টাকা হবে। এগুলো মিজোরাম থেকে নিয়ে আসা হয়েছিল।



