Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে উড়ালপুল তৈরির লক্ষ্যে পাইল টেস্টিং শুরু

ওয়েটুবরাক, ১ আগস্ট: শুক্রবার উড়ালপুল তৈরির লক্ষ্যে রাঙ্গিরখাড়িতে ভূমিপূজন করে ‘পাইল টেস্টিং’-র প্রক্রিয়া শুরু হয়েছে। গুয়াহাটি থেকে’পাইল রিগ মেশিন’ এনে আরম্ভ হয়েছে মাটি খোঁড়া। উপস্থিত ছিলেন পূর্ত (সড়ক) বিভাগের শিলচর-উধারবন্দ আঞ্চলিক সংমণ্ডলের সহকারী কার্যবাহী বাস্তুকার মোহিতরঞ্জন দাস, সহকারী বাস্তুকার সুমন দাস এবং কনিষ্ঠ বাস্তুকার অমিত দাস।

তাঁরা জানান, মাটি নির্ধারিত ভার সইতে পারবে কি না, এই প্রক্রিয়ায় সেটাই যাচাই করে দেখা হয়। এখানে ৩৭৫ টন ওজনের ভার সইতে পারবে বলে ডিজাইন করা হয়েছে উড়ালপুল। তাই পাইল টেস্টিংয়ের সময় দ্বিগুণের বেশি ৮৭৫ টন ‘লোড’ দিয়ে যাচাই করে দেখা হবে। এই প্রক্রিয়া শেষ হতে একমাস সময় লাগবে। একই সঙ্গে পাইল টেস্টিং হবে হাসপাতাল রোডে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কার্যালয়ের পাশে এবং ক্ষুদিরামের মূর্তির কাছে। সব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পেয়ে গেলেই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। সব ঠিকঠাক চললে দেড় থেকে দুই বছরের মধ্যে নির্মিত হয়ে যাবে শিলচর উড়ালপুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker