Barak UpdatesHappeningsBreaking News

তারাপুর শিববাড়ি রোডে কাদা আর কাদা

ওয়েটুবরাক এপ্রিল ২৯: তারাপুর শিববাড়ি রাস্তায় এলিভেটেড করিডরের কাজ চলছে, তা দেখে ওই এলাকার মানুষের যত না স্বস্তি হচ্ছে, এরচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে। কারণ করিডরের কাজ চলায় এতদিন ছিল ধুলোর রাজত্ব, আর এখন কাদা আর কাদা। হাঁটাচলা দায় হয়ে দাঁড়িয়েছে। কত মোটর সাইকেল, স্কুটি যে পিছলে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় বের করে দ্রুত তা কার্যকর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের কথায়, ঘর থেকে বেরনো অসম্ভব হয়ে পড়েছে। এ তো সবে বৃষ্টির শুরু। পাঁচ-ছয় মাস যখন-তখন এই ধরনের বৃষ্টি হবে। তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি শুনিয়ে দিয়েছেন, আগামী দশদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে গোটা এলাকার মানুষ রাস্তা অবরোধে নামবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker