Barak UpdatesHappeningsBreaking News

প্রি-স্কুলের শিশুদের পাঠদানের অভিজ্ঞতা নিল জনতা কলেজের ছাত্রছাত্রীরা

ওয়েটুবরাক, ২৯ এপ্রিল: গত সোমবার শিলচর অম্বিকাপট্টি স্থিত ট্রি হাউস প্রি-স্কুলে কাবুগঞ্জ জনতা কলেজের ছাত্র-ছাত্রীরা এসে এক শিক্ষামূলক কর্মসূচিতে যোগ দেয়। এরা প্রি-স্কুলের কচিকাচা শিশুদের সঙ্গে মিশে গিয়ে তাদের পাঠদান করে এবং স্কুলের কর্ণধার বিশ্বজিৎ পালের সঙ্গে কথোপকথনের মাধ্যমে নানা তথ্যমূলক জ্ঞান আহরণ করেন।

জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল মনীষীদের নামানুসারে কলেজের ছাত্রছাত্রীদের ছয়টি হাউসে ভাগ করে দেন ।  এই হাউসগুলো হলো  বীর লাচিত ফুকন, বীর টিকেন্দ্রজিৎ, রাণী গাইদেনলু, শহিদ কনকলতা বরুয়া, কমলা ভট্টাচার্য ও উল্লাসকর দত্ত হাউস।

সোমবার প্রি-স্কুলের শিশুদের পাঠদানের অভিজ্ঞতা অর্জনে গিয়েছিল শহিদ কনকলতা বরুয়া হাউসের  ছাত্র-ছাত্রীরা। এ ভাবেই সমাজের বিভিন্ন স্তরে যোগাযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন এই হাউসের মেন্টর ড.সুদীপ্তা খেরসা ও ড. পিনাকী দাস। তাঁরাই বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করছেন ও কলেজের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করছেন।

সোমবার প্রি-স্কুলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাউসের মেন্টর কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. পিনাকী দাস, কলেজের বাংলা বিভাগের অতিথি অধ্যাপিকা দীপা সিনহা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সায়ন শ্যাম, সুস্মিতা নাথ, সুমালি নাথ, উর্মি রাজকুমারি, পিত্রাশিস সিনহা ও লিউস তাইরাঙ্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker