Barak UpdatesAnalyticsBreaking News
সুইপ সেলের পেইন্টিং কার্যসূচি শনিবার

ওয়ে টু বরাক, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনে কাছাড়ের ভোটারদের ভোটদানে উৎসাহিত করে তুলতে ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এন্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন সংক্ষেপে সুইপ সেল। এরই অঙ্গ হিসেবে আগামী শনিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে ফেস পেইন্টিং, পোস্টার পেইন্টিং ও লাইভ পেইন্টিংয়ের মতো কার্যক্রম হাতে নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এ ব্যাপারে এক নির্দেশ জারি করেছেন জেলার অতিরিক্ত আয়ুক্ত তথা সুইপ সেলের ভারপ্রাপ্ত আধিকারিক জাগৃতি কালোয়ার।
নির্দেশে বলা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের মুল কার্যালয়ের সামনে এদিন সকাল ৯ টা থেকে ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে উল্লেখিত কার্যসূচি নেয়া হয়েছে। আয়োজিত সব ধরনের কর্মসূচিকে বাস্তবায়িত করতে সবার উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন তিনি।


