India & World UpdatesHappeningsBreaking News
২৫ শতাংশ শুল্কের পর ফের ট্রাম্পের ২৫
ওয়েটুবরাক, ৭ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র।
আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। আজ থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে।



