India & World UpdatesHappeningsBreaking News

দারিদ্র বাড়বে বাংলাদেশে, বিশ্বব্যাংকের রিপোর্ট

ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে।অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে বাংলাদেশে চলতি বছরে নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্রের কবলে পড়তে পারে। এই পূর্বাভাস দিয়েছে খোদ বিশ্বব্যাঙ্ক। একেবারে আন্তর্জাতিক দারিদ্র সীমা ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক।এক প্রতিবেদনে বাংলাদেশের আগামীদিনের দারিদ্রতা নিয়ে বড় আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের দারিদ্রের হার বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষায় দেশে দারিদ্রের হার ছিল ১৮.৭ শতাংশ। আর চলতি বছরে তা বেড়ে গিয়ে ২২.৯ শতাংশ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker