Barak UpdatesHappeningsBreaking News
২৬ ডিসেম্বর দক্ষিণ হাইলাকান্দিতে শিশু অধিকার শিবির

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর : শিশু অধিকার সংক্রান্ত জাতীয় কমিশনের (এনসিপিসিআর) উদ্যোগে দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডে আগামী ২৬ ডিসেম্বর শিশু অধিকার সুনিশ্চিত করা সম্পর্কে এক শিবির অনুষ্ঠিত হবে। এতে সরকারি বিভাগগুলি থেকে শিশুদের অধিকার সংক্রান্ত সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তাবিত এই শিবির সম্পর্কে প্রস্তুতি নিতে মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য অজয় কুমার দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২৬ ডিসেম্বরের শিবিরে জেলায় শিশুদের অধিকার সংক্রান্ত বকেয়া কোনও আবেদন জমা পড়ে থাকলে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করে নিতে ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্দেশ্যে জেলার সব বিভাগ থেকে শিবিরে স্টল খোলা হবে। এছাড়া শিবির গুলিতে শিশু অধিকার সংক্রান্ত অভিযোগও জমা দেওয়া যাবে। আবেদন গুলি সঙ্গে সঙ্গে নিষ্পত্তিরও ব্যবস্থা থাকবে।
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য অজয় কুমার দত্ত সামাজিক সুরক্ষার জন্য সরকারি যে ৩৬টি প্রকল্প রয়েছে, তার সব কয়টি শিশুদের জন্য সুনিশ্চিত করতে সভায় প্রশাসনের সব আধিকারিককে পরামর্শ দেন। তিনি সভায় শিশু অধিকার লঙ্ঘন বা হয়রানি সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা প্রশাসনের আধিকারিকদের কাছে জমা দিতে জেলাবাসীর প্রতি আবেদন জানান। বিভিন্ন বিভাগের আধিকারিক এবং অগ্রণী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর এবং এডিসি দীপমালা গোয়ালা।



