India & World UpdatesHappeningsBreaking News

বাংলার মাটিতে দাঁড়িয়ে বিস্ফোরক মোদি

ওয়েটুবরাক, ১৫ মার্চ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ্যের অবসান হবে। মমতা সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবারের বিধানসভা নির্বাচনে বিদায় নিতে হবে তৃণমূল সরকারের।’

 

গতকাল শনিবার বিকেলে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির মহাসমাবেশে এ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।

 

আগামী এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে দলগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবেই মোদির এই সফর।

 

গতকালের সভায় নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলের দুর্নীতি, অত্যাচারের জবাব দেবে এই বাংলার মানুষ এবারের নির্বাচনে। বিদায় নিতেই হবে মমতার তৃণমূল সরকারের। আসবে বিজেপির নতুন সরকার। বিজেপিই গড়বে এই বাংলাকে নতুন বাংলারূপে। মানুষের মুখে হাসি ফোটাবে, পেটে ভাত জোগাবে, অন্ন–বস্ত্রের গ্যারান্টি দেবে।’

 

মোদি চ্যালেঞ্জের সুরে বলেছেন, ২০২৬–এ এই বাংলা থেকে তৃণমূলের মহা জঙ্গলরাজের বিদায় হবে। চোরের রাজত্বের অবসান হবে। মানুষ তো জানে, কে এই রাজ্যের মহা চোর।

 

মোদি বলেন, ‘কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশে মানুষের ঢল দেখে বুঝেছি, কী চাইছেন এই রাজ্যবাসী। চাইছে মমতার জঙ্গলরাজের অবসান। এই দুর্নীতিবাজ সরকারের সব অপরাধের তদন্ত হবে, বিচার হবে। কেউ রেহাই পাবে না। তৃণমূলের অত্যাচারীদের কোনও ক্ষমা নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker