India & World UpdatesHappeningsBreaking News
দুবাইয়ে বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

ওয়েটুবরাক, ১৬ মার্চ: সোমবার সকালে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটা ড্রোন এসে তেলের ট্যাংকে আঘাত করে। মুহূর্তে আগুন লেগে যায়। দুবাই সিভিল ডিফেন্স টিম দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেয়। দুবাই মিডিয়া অফিসের তরফে তেলের ট্যাংকে ড্রোনের আঘাতের কথা নিশ্চিত করে জানানো হয়, ওই হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিছুক্ষণের মধ্যেই দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।


