India & World UpdatesHappeningsBreaking News

তুমুল হইচই, লোকসভায় পেশ এক দেশ এক ভোট বিল

ওয়েটুবরাক, ১৭ ডিসেম্বর: তুমুল হইচইয়ের মধ্যে লোকসভায় পেশ হল এক দেশ এক ভোট বিল। আজ, মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলটি লোকসভাতে পেশ করতেই কংগ্রেসের তরফে এই বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। আগেই এই বিলের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সংসদে সংবিধান নিয়ে আলোচনা চলছে, তার মাঝে সংবিধান সংশোধনী বিল পেশ গণতন্ত্রের উপর আক্রমণ। ভোটাধিকারের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।’ বিলটি লোকসভায় পেশ হতেই তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দেশের সমস্ত বিধানসভা ও লোকসভার সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতে একই সঙ্গে ভোট করাতে চায় বিজেপি। এর পিছনে তাঁদের যুক্তি বারবার ভোটে খরচ কম হয়। তাই একবার ভোট হলে খরচও কমে ও উন্নয়নের কাজ আটকে থাকে না। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের দাবি, এটা গণতন্ত্র বিরোধী বিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker