Barak UpdatesHappeningsBreaking News

সৃষ্টি সিংকে মাজুলিতে জেলা নির্বাচন অফিসার পদে বদলি

ওয়েটুবরাক, ১৬ মার্চ: শিলচর পুর নিগমের প্রথম কমিশনার সৃষ্টি সিং বদলি হয়েছেন। তাঁকে মাজুলির  জেলা নির্বাচন অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব রাজীব রঞ্জন অসমের মুখ্যসচিবকে লিখেছেন, আগামীকাল বিকেল তিনটার মধ্যে তাঁরা যেন সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নেন এবং কমিশনকে তাঁদের যোগদানের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানো হয়।

কোকরাঝাড়, উদালগুড়ি, বাকসা এবং চিরাঙেও ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে জেলা নির্বাচন অফিসার বদলি করা হয়েছে।

কোকরাঝাড়ে জেলা নির্বাচন অফিসার পদে নিয়োগ করা হয়েছে ড. পি উদয় প্রবীণকে। বাকসায় কিমেই চাঙসন, চিরাঙে মধুসূদন নাথ এবং উদালগুড়িতে জয় বিকাশকে জেলা নির্বাচন অফিসারের দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিসার পদে জেলাশাসকরাই দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের আজকের নির্দেশে অবশ্য জেলাশাসক পদের উল্লেখ করা হয়নি। শুধু লেখা  হয়েছে, জেলা নির্বাচন অফিসার পদে নিয়োগ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker