NE UpdatesAnalyticsBreaking News

২৬-এর মার্চের মধ্যে আমিনগাঁওয়ে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা হিমন্তের

গুয়াহাটি, ১৭ মে : গুয়াহাটির উপকণ্ঠ আমিনগাওয়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে। শনিবার নির্মীয়মান এই স্টেডিয়াম পরিদর্শন করে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে ২০২৬ সালের মার্চের মধ্যে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে। ৩৮০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই স্টেডিয়ামে প্রায় ২০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচের পাশাপাশি এই স্টেডিয়ামে উন্নতমানের শো অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি থাকবে খেলোয়াড়দের প্রrশিক্ষণের বিশেষ সুবিধা। তিনি আরও বলেন, আমিনগাওয়ে একটি ইন্ডোর স্টেডিয়াম ও সুইমিং পুলের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি এখানে একটি পার্কিং এলাকা তৈরি করার জন্যও চেষ্টা করা হচ্ছে। নেহরু স্টেডিয়াম এখন নতুন করে তৈরি করা হবে। বর্তমানে যেসব বড় ধরনের শো করা হয়, সেগুলো শিলঙে আয়োজন করতে হয়। এখন এ ধরনের বড় শো এখানে করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker