NE UpdatesHappeningsBreaking News

১৫ দিন পর বন্ধ হলো ওএনজিসির কূপ থেকে গ্যাস নির্গমন

গুয়াহাটি, ২৭ জুন : অবশেষে ১৫ দিনের মাথায় বন্ধ হলো ওএনজিসির রিগ থেকে গ্যাস নির্গমন। গত ১২ জুন শিবসাগরের রুদ্রসাগরের ভটিয়াপারে থাকা বারিচুকের ওএনজিসি রিগ থেকে গ্যাস বের হতে শুরু করে। কিন্তু ওএনজিসির পক্ষ থেকে যাবতীয় চেষ্টা করার পরও নির্গমন বন্ধ না হওয়ায় ডাকা হয় আমেরিকার বিশেষজ্ঞ দলকে।

বিদেশি বিশেষজ্ঞ দলের সঙ্গে ওএনজিসির রিজিওনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম এই গ্যাস নির্গমন বন্ধ করতে সক্ষম হয়। শুক্রবার এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, অবশেষে ১,১১৫ ঘন্টা পর আরডিএস ১২৭(এ) তৈলকূপে গ্যাস নির্গমন আজ ওএনজিসি সফলভাবে বন্ধ করতে সক্ষম হয়েছে। গত ১২ জুন এই গ্যাস নির্গমন শুরু হয়েছিল এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে অনেক কম সময়ের মধ্যে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টের পর ওএনজিসির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অবশ্য রিগটি পর্যবেক্ষণ করে এই নির্গমন বন্ধ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker