NE UpdatesHappeningsBreaking News
হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর সম্পত্তি ৩৩ কোটি

ওয়েটুবরাক, ২২ মার্চ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকা। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়ে এই তথ্য পেশ করেছেন জালুকবাড়ি আসনের বিজেপি প্রার্থী শর্মা।
হিমন্ত বিশ্বের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২৬ সালে তাঁর সম্পদের পরিমাণ ২.৩৬ কোটি টাকা। ২০২১ সালে যা ছিল ১.৭২ কোটি টাকা। তাঁর হাতে নগদ আছে ২.২৮ লক্ষ টাকা। ব্যাঙ্কে আছে প্রায় ৬৮ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী রিণিকি ভুইঞাঁ শর্মা একটি মিডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। তাঁর অস্থাবর সম্পত্তি ১৩.৫৪ কোটি টাকার। স্থাবর সম্পত্তি ১৯.২৫ কোটি টাকার। তাঁর কাছে নগদ আছে ৩.১৬ লক্ষ টাকা। ব্যাঙ্কে জমা আছে প্রায় ৭৫ লক্ষ টাকা। তিনি শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের পরিমাণ ৫.১০ কোটি টাকা।
ঋণসংক্রান্তও কিছু তথ্য দেওয়া হয়েছে হলফনামায়। হিমন্তের ঋণ রয়েছে ৯৫ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর ঋণ আরও বেশি। প্রায় ১৫.৯১ কোটি টাকা।



