Barak UpdatesHappeningsBreaking News

আর্থিক অসঙ্গতির অভিযোগে শিলচর পুর নিগমের অ্যাকাউন্টস সুপার সাসপেন্ড

ওয়েটুবরাক, ১০ নভেম্বর: আর্থিক অসঙ্গতির অভিযোগে শিলচর পুর নিগমের অ্যাকাউন্টস সুপার রাজু দে-কে সাসপেন্ড করা হয়েছে। নির্বাচিত কাউন্সিল দায়িত্ব গ্রহণের তিনদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।

পুর নিগমের আর্থিক লেনদেন ও হিসাব সংক্রান্ত বিষয়ে অসঙ্গতির অভিযোগ ওঠার পরই রাজু দে-র বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। অমরেন্দ্র পাল-বিজেন্দ্রপ্রসাদ সিঙের নেতৃত্বে নতুন নির্বাচিত পরিষদ দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনিক স্তরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই পদক্ষেপ করেছে।

তবে ঠিক কী ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, কত টাকার অসঙ্গতি ধরা পড়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker