Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে রাহুল রায়কে প্রার্থী করল কংগ্রেস

ওয়েটুবরাক, মার্চ ২০: হাইলাকান্দি বিধানসভা আসনে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে টিকিট দিল কংগ্রেস। শুক্রবার রাতে সাতজনের একটি তালিকা প্রকাশ করে কংগ্রেস সংসদীয় কমিটি। রাহুল রায় ছাড়াও এই তালিকায় রয়েছেন বিদিশা নেওগ-ও। তাঁকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জালুকবাড়ি আসনে দাঁড় করানো হয়েছে।

প্রসঙ্গত, রাহুল রায়ের পিতা গৌতম রায় বিজেপিতে যোগ দিয়ে গত বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হন। এর আগে-পরে বেশ কয়েকবার রাহুলের গেরুয়া কাপড় পরার সম্ভাবনা নিয়ে জোর চর্চা হয়। দলে যোগ না দিয়েও গত বিধানসভা নির্বাচনে তিনি উধারবন্দে পদ্ম প্রতীকে লড়াইয়ের বাসনায় কাজকর্ম শুরু করেছিলেন। শেষে না মেলে দলে যোগদানের ছাড়পত্র, না পান টিকিট। তখন তিনি নির্দল প্রার্থী হিসেবে উধারবন্দে লড়েন ও পরাজিত হন।

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন প্রায় সংশ্রবহীন থাকায় প্রার্থী হিসেবে তাঁকে শুরুর দিকে অনেকটা চাপ সইতে হবে। এর ওপর, বিজেপির তরুণতর প্রতিনিধি ড. মিলন দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker