NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

হাতিখালিতে নতুন সরকারি কলেজ, ছাত্র ভর্তি হল মাত্র দুইজন!

ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর: অসমের মাইবঙ মহকুমায় আরও একটি কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। সরকার তা মেনে নিয়ে অর্থমঞ্জুর করে, ২০২০-র নভেম্বরে শিলান্যাসও হয় হাতিখালি ডিগ্রি কলেজের। এ বার থেকে সেখানে নিয়মিত ক্লাশের সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। কিন্তু নতুন কলেজে ছাত্র ভর্তি হল মাত্র দুইজন। শেষে ওই দুই ছাত্র-সহ নবনিযুক্ত শিক্ষকদের মহকুমা সদরের মাইবাঙ ডিগ্রি কলেজে যেতে বলা হয়। ফলে নতুন দালানবাড়ি ফাঁকাই পড়ে রইল। উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের কার্যবাহী সদস্যা রূপালি লাংথাসা অবশ্য আশাবাদী, আগামী বছর আগে থেকে জানানো হলে ছাত্রছাত্রীরা ভালো সংখ্যায়ই ভর্তি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker