Barak UpdatesHappeningsBreaking News
সোমবার গান্ধীভবনে দশরূপকের তিন অণু-নাটক

ওয়েটুবরাক, ২৭ জুন: দশরূপকের ১৫ দিন ব্যাপী থিয়েটার ওয়ার্কশপ শেষ হতে চলেছে। কেরালা থেকে আগত অভিজ্ঞ থিয়েটার ট্রেনার সুজন রসম্মা শাম এই ওয়ার্কশপের মাধ্যমে নতুন ছেলেমেয়েদের প্রশিক্ষিত করার চেষ্টা করেন। তারই ফলশ্রুতিতে আগামী ২৯ জুন সোমবার সন্ধ্যা ছয়টায় প্রশিক্ষণার্থীরা তাদের প্রযোজনা উপস্থাপন করবে।
একই সঙ্গে গান্ধীভবনে ওই সন্ধ্যায় দশরূপক সংস্থার তিনটে অণু-নাটকও মঞ্চস্থ করা হবে।


