Barak UpdatesHappenings

সাহা টেক্সটাইল এবং লায়ন্স গ্রেটারের রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ৮ ডিসেম্বর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে সাহা টেক্সটাইল এবং লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। উল্লাসকর দত্ত সরণির সাহা টেক্সটাইলে শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড কালেকশন মোবাইল ভেন।

সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ জোগাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহ সভাপতি রঞ্জিত মিশ্র, সহসম্পাদক অনুপ দত্ত, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, মহিলা শাখার সহ সভানেত্রী চৈতালি বণিক, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, সম্পাদক পিতম গোস্বামী প্রমুখ।

শিবিরে ১২ জন রক্তদান করেন। এ দিন সাহা টেক্সটাইলের সত্ত্বাধিকারী রোহিত পাল সহ রক্তদান করেন লব সোম, শুভম পাল, কমল প্রসাদ লোহার, মনোজ দাস, কুণাল চক্রবর্তী, রাজা বড়ো, পিতম গোস্বামী, বিশ্বজিৎ পাল, বিশু দুষাদ, তীর্থঙ্কর বণিক প্রমুখ। ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. সবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহে ছিলেন কাউন্সিলর শান্ত সিংহ, টেকনিশিয়ান যাদব বড়ুয়া, অঞ্জলি সিনহা, আজিম উদ্দিন প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker