Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার নতুন দিগন্ত প্রকাশনীর আরও তিন বই

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বরঃ আরও তিনটি বই প্রকাশ করতে চলেছে শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী। বইগুলি হলো— মিতা দাস পুরকায়স্থের ‘দেশকালদিগন্ত’, অমিত সিকিদারের শিলচরঃ সেই সময়, এবং আশুতোষ দাসের লেখা ‘সৃষ্টি বাউলের আত্মকথা’। আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টায় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির হলঘরে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হবে বার্ষিক মিলন অনুষ্ঠান। পাঠক. লেখক ও সকল শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নতুন দিগন্ত প্রকাশনীর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।


