Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জেলা কংগ্রেসের সামাজিক মাধ্যম ও তথ্যপ্রযুক্তি চেয়ারম্যানের দলত্যাগ

ওয়েটুবরাক, ২১ জুলাই: শিলচর জেলা কংগ্রেসের সামাজিক মাধ্যম ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান বাপ্পা সেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তাঁর এই দলত্যাগ বলে পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে এতদিন ধরে সহযোগিতার জন্য দলের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


