Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে পালিত বিপ্লবী অসিত রঞ্জন ভট্টাচার্যের জন্মদিন

ওয়েটুবরাক, ৪ এপ্রিল: বরাক-সুরমা অঞ্চলের মৃত্যুদণ্ডে দণ্ডিত একমাত্র স্বাধীনতা সংগ্রামী অসিতরঞ্জন ভট্টাচার্যের জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন শিলচর শহরের বিশিষ্টজনেরা। গান্ধীবাগে বিপ্লবী অসিত রঞ্জনের প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তাগণ। পরে গান্ধী শান্তি প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে আইনজীবী শেখর পাল চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

স্বাধীনতা সংগ্রামী অসিত রঞ্জনের সঙ্গে শ্রদ্ধা জানানো হয় ভগৎ সিং, রাজগুরু এবং সুখ দেবের প্রতিও। গত ২৩শে মার্চ ছিল তিন বিপ্লবীর আত্মবলিদান দিবস । আজ আলোচনা সভায় তাঁদের প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন উপস্থিত সবাই। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাপী রায়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দত্ত। প্রারম্ভিক বক্তব্য রাখেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোক কুমার দেব। গান্ধী শান্তি প্রতিষ্ঠানের শেখর পাল চৌধুরী, পীযূষ কান্তি চক্রবর্তী, সুকল্পা দত্ত, নীলিমা ভট্টাচার্য এবং বরাক বঙ্গের পক্ষে সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দত্ত ও জেলা সম্পাদক উত্তমকুমার সাহা বিপ্লবীদের জীবন ও সংগ্রাম বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনা দে, ঊপালী পুরকায়স্থ, কেএইচ ব্রজেশ্বর সিংহ, সব্যসাচী পুরকায়স্থ, শান্তনু সেনগুপ্ত, অমূল্য কুমার পাল, অভিজিৎ ধর, সৌগত পাল, বিনায়ক চৌধুরী, শৈবাল গুপ্ত, রতন দেব প্রমুখ ।
বক্তারা সকলেই বিপ্লবীদের জীবনকথা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।



