Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ঈদে মিলাদুন্নবীর বিশাল শান্তি শোভাযাত্রা
ওয়েটুবরাক, ২৬ আগস্ট: বিশ্বনবি হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে বুধবার শিলচরে বিশাল শান্তি-শোভাযাত্রা বের হয়। কনকপুর ঈদগাহ থেকে শোভাযাত্রা বের হয়ে পেশকার জাঙ্গাল, সোনাই রোড ও শিলডুবি হয়ে বোয়ালজুর সাহেববাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সম্প্রীতির কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সারা পথ জুড়ে বিভিন্ন স্থানে অংশগ্রহণকারীদের মধ্যে জল, শরবত, মিষ্টি ও ফলমূল বিতরণ করা হয়।
কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক ছিল পুলিশ ও প্রশাসন। সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হয় এই বিশাল শোভাযাত্রা।


