India & World UpdatesHappeningsBreaking News
শবরীমালা মন্দিরে সোনা উধাও, তদন্ত রিপোর্ট চাইল কেরল হাই কোর্ট

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর: শবরীমালা মন্দিরের বিগ্রহ থেকে সোনা ‘উধাও’-এর ঘটনায় তদন্তের নির্দেশ দিল কেরল হাই কোর্ট। রাজ্য ভিজিল্যান্স দফতরকে তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অভিযোগ, ২০১৯ সাল থেকে চলতি বছরের মধ্যে মন্দিরের বিগ্রহের ‘ওজন হ্রাস’ পেয়েছে। আর তা থেকেই সন্দেহের উদ্রেক হয়। তার পরই এই বিষয়ে মামলা হয়। বুধবার বিচারপতি রাজা বিজয়রাঘবন ভি এবং বিচারপতি কেভি জয়কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তখন আদালত নির্দেশ দেয়, দ্রুত এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে।



