NE UpdatesHappeningsBreaking News

লাভ জিহাদ, বহুবিবাহ রোধে বিল আসছে আগামী অধিবেশনে

ওয়েটুবরাক, ২৩ অক্টোবর: বহুবিবাহ ও লাভ জিহাদ বন্ধ করতে আগে থেকেই উদ্যোগী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এবার ওই লক্ষ্য পূরণে আইন আনতে চলছে। বিধানসভার আগামী অধিবেশনেই বিল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বুধবার, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে নগাঁও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ‘আসন্ন বিধানসভার অধিবেশনে, আমরা লাভ জিহাদ ও  একাধিক বিবাহ নিয়ন্ত্রণ এবং সত্র বৈষ্ণব মঠ সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করব।’

সেই সঙ্গে চা জনজাতিদের জমির অধিকারের মতো বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এই আইনের খসড়া প্রায় চূড়ান্ত। বিধানসভায় পেশ করার আগে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার কাছে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker