Barak UpdatesHappeningsBreaking News
রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন বাবুল হোড়
ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: কংগ্রেস ছাড়লেন বাবুল হোড়। ছাড়লেন রাজনীতিও। আজ গৌরব গগৈকে চিঠি লিখে জানিয়ে দেন, পুর নিগম নির্বাচনে কংগ্রেসের যে চেহারা ফুটে উঠেছে, এর পর আর রাজনীতিতে থাকার ইচ্ছা নেই তাঁর।
বিজেপির নির্বাচনী সভায় মাইক হাতে বাবুল হোড়ের সংবাদ ও ছবি পত্রপত্রিকায় প্রকাশের পর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির সুপারিশ করা হয়েছিল। এ নিয়ে দল সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাবুল হোড়।


