India & World UpdatesHappeningsBreaking News
মহাকুম্ভে কবুতর বাবা, মাথাতেই বাসা বেঁধেছে পায়রা
ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: মহাকুম্ভে এবার নজর কাড়ছেন কবুতর বাবা।
মহন্ত রাজপুরীজি মহারাজের বিশেষত্ব হল, তাঁর মাথার উপরে সর্বদা একটি সাদা রঙের পায়রা বসে রয়েছে। মাথার জটাতেই বাসা বেঁধেছে সে। গত প্রায় ন’বছর ধরে ওই ভাবেই তাঁর মাথায় রয়েছে পায়রাটি। সে কারণে তিনি ‘কবুতর বাবা’ নামেই পূর্ণকুম্ভে পরিচিতি লাভ করেছেন।



