NE UpdatesHappeningsBreaking News

ভিন দেশে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি

ওয়েটুবরাক, ২৩ অক্টোবর: জনগণের ভালবাসার প্রতিভাধর শিল্পী ও গায়ক জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুতে অসমবাসীর সংগ্রামী আত্মা জেগে উঠেছে। জুবিনের ঘোষণার সাথে সুর মিলিয়ে অসমবাসী জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচারের দাবিতে ক্ষোভের আবেগে ফুঁসছে। অথচ কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রক এ পর্যন্ত তাঁর মৃত্যুতে কোনও বিবৃতি দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে সিপিআই(এমএল), এনডি পিসিসি। তাঁদের অভিযোগ, শুধুমাত্র জুবিনের বাম সমাজবাদী পরিচিতির জন্য কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক কোনও বিবৃতি দেয়নি। ভিন দেশে জুবিনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করছে তারা।

 

“আমার জুবিন, প্রাণের জুবিন” এই শ্লোগানে বিজেপির পথে নামারও সমালোচনা করে সিপিআই(এমএল), এনডি পিসিসি। তাঁদের কথায়, পুঁজিপতি ও এলিটশ্রেণির দল হিসাবে বিজেপি জুবিনের গণ-আবেগকে আত্মস্থ করতে চাইছে। তাই জুবিনের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শনে গরিব ও মেহনতির পক্ষে বামপন্থী সমাজবাদের আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরতে বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে এগিয়ে আসতে আহ্বান জানান তারা।

সিপিআই(এমএল), এনডি পিসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিজেপির বিভাজনের রণনীতিকে প্রতিহত করতে শ্রমিক কৃষকদের অধিকারের দাবিতে পথে নামতে হবে, গড়ে তুলতে “জুবিন অনুরাগী” সাংস্কৃতিক প্রতিরোধ। এলিটশ্রেণীর ক্ষমতা কেড়ে নিতে জনগণকে উজ্জীবিত করাই জুবিনের প্রকৃত ন্যায়বিচারের পথ উন্মুক্ত করার একমাত্র উপায়।

 

এই প্রেক্ষিতে, জুবিনকে নিয়ে বিজেপির রাজনীতির বিপরীতে বামপন্থী সমাজবাদী হিসাবে পরিচিত জুবিনের যথাযোগ্য মর্যাদা প্রদর্শনের সংগ্রামে বাম প্রগতিশীলদের এগিয়ে আসার আহ্বান জানায় সিপিআই (এম-এল) এনডি, পিসিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker