India & World UpdatesHappeningsBreaking News
বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? কী ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা?
ওয়েটুবরাক এপ্রিল ৩০: কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া বাংলায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। আর ভোট মিটতেই তৃণমূল ও বিজেপি দাবি করছে, সরকার গঠন করছে তারাই। কিন্তু, বুথ ফেরত সমীক্ষাগুলি কী বলছে? বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে।
বাংলায় বিধানসভা আসন সংখ্যা ২৯৪। সরকার গড়তে প্রয়োজন ১৪৮ আসন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় বিধানসভা নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কোনও কোনও সমীক্ষা বলছে, ক্ষমতা ধরে রাখবে তৃণমূল। আবার কোনও কোনও সমীক্ষায় বাংলায় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে।
পিপল’স ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল ১৩৮ থেকে ১৫০টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১৪৪ থেকে ১৫৪টি আসন। কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পেতে পারে। বামেদের সর্বোচ্চ একটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়। অন্যদের কোনও আসন দেওয়া হয়নি।
পিএমএআরকিউর বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অন্যরা ২ থেকে ৬টি আসন পাবে বলে তারা বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে।
পিপল’স পালস তাদের বুথ ফেরত সমীক্ষায় বলছে, তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। বামেরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ১ থেকে ২টি আসন।



