NE UpdatesHappeningsBreaking News

বন্যা পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্মলা-হিমন্ত বৈঠক

ওয়েটুবরাক, ২২ জুলাই: মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শুক্রবার বন্যার ক্ষয়ক্ষতি, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের সাম্প্রতিক বন্যা সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত করেন। বিশেষ করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন, পুনর্বাসন এবং দুর্গতদের ফের জীবিকামুখী করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মূলত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, জীবিকা পুনরুদ্ধার এবং বন্যাকবলিত এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে হিমন্তবিশ্ব শর্মা বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বরাবরই অসমের স্বার্থ ও মানুষের আকাঙ্ক্ষার এক জন শক্তিশালী সমর্থক। তিনি অসমের উদ্বেগ ও প্রয়োজনীয়তার বিষয়গুলি অত্যন্ত মনোযোগ ও সংবেদনশীলতার সঙ্গে শুনেছেন এবং রাজ্যের চাহিদার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে, বন্যা-দুর্গত পরিবারগুলির জীবন পুনর্গঠনের কাজে অসম সরকার যখন এগিয়ে চলেছে, তখন ভারত সরকার দৃঢ়ভাবে অসমের পাশে থাকবে।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “অসমের প্রয়োজনের বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইতিবাচক সাড়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নতুন করে জীবন গড়ে তুলতে সাহায্য করার ক্ষেত্রে ভারত সরকার অসমের পাশে দৃঢ়ভাবে থাকবে— এই আশ্বাসের জন্য আমি তাঁর কাছে গভীর ভাবে কৃতজ্ঞ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker