India & World UpdatesHappeningsBreaking News
ফের ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়

ওয়েটুবরাক, ২৭ জুন: ভেনেজুয়েলায় শুক্রবার ফের ভূমিকম্প। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূলের সমুদ্র অঞ্চলে। কম্পন অনুভূত হয়েছে রাজধানী কারাকাস এবং মারাকাই-সহ একাধিক এলাকায়।
এই ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে কয়েক দিন আগে ভয়াবহ ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় নতুন কম্পন ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই নিরাপত্তার খাতিরে বাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
এর আগে ভেনেজুয়েলায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই বিপর্যয়ে বহু ভবন ধসে পড়ে এবং প্রায় ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ আহত হন এবং বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। উদ্ধারকারী বাহিনী এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই নতুন ভূমিকম্প পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।


