Barak UpdatesHappeningsBreaking News

পেনশন থেকে পালংঘাটের শিশু-কিশোরদের পুজোর বস্ত্র দিলেন স্টেট ব্যাংক প্রাক্তনীরা

ওয়েটুবরাক , ২৫ সেপ্টেম্বর: বুধবার দ্বিতীয় দফায় নতুন বস্ত্র বিতরণ করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশন, শিলচর জোন। হেল্পিং হ্যান্ড নামে এক বেসরকারি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পালংঘাটের রুকনি তৃতীয় খণ্ড অঞ্চলের ৫০ জন শিশু, কিশোর -কিশোরীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। সঙ্গে দেওয়া হয় খাবারের প্যাকেট ও পানীয় জল।

পূজার প্রাকমুহুর্তে ভারতীয় স্টেট ব্যাঙ্ক পেনশনার্স অ্যাসোসিয়েশনের এই প্রয়াসে তাদের মধ্যে এক বিশেষ আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়।

পালংঘাটে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পেনশন থেকে বহন করেন। তবে হেল্পিং হ্যান্ডের তরফেও সেদিন পিছিয়ে পড়া ওই অঞ্চলের মহিলাদের মধ্যে ৩০টি শাড়ি বিতরণ করা হয় ।

পেনশনার্স অ্যাসোসিয়েশনের সহ -সভাপতি শশধর চক্রবর্তী নিজেদের কার্যকলাপের বিবরণ তুলে ধরেন। বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ডের অনুপম পালও। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের শান্তনু সেনগুপ্ত ও অনুপম পাল।

এছাড়াও, পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন শিলচর জোনের সভাপতি শাশ্বত বাদশা, সাধারণ সম্পাদক মানস দাস, শিমূল নন্দী মজুমদার, নিলয় দত্ত, পার্থ প্রতিম ভাওয়াল, প্রতিমা দাস পাল, বকুল নাথ, রামকৃষ্ণ দেব, জে কে দাস, গৌতম দাশগুপ্ত, জ্যোতির্ময় চৌধুরী, মানব বিকাশ চক্রবর্তী, চন্দন চক্রবর্তীপ্রমুখ। হেল্পিং হ্যান্ড সংস্থার পক্ষে ছিলেন গৌতম গোয়ালা, মনোজিৎ সিংহ ও ইন্দ্রাণী নন্দী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker