Barak UpdatesHappeningsBreaking News

পৃথক রাজ্য বা ১৯ গ্রামের সঙ্গে তোরণের ডিমারাজির সম্পর্ক নেই, নবদার স্পষ্টীকরণ

ওয়েটুবরাক, ২৮ জুন: মন্ত্রী কৌশিক রাইকে স্বাগত জানিয়ে তৈরি তোরণে ‘পয়লাপুল ডিমারাজি’ লেখায় যে বিতর্ক দেখা দিয়েছে, এর অবসান ঘটাতে ডিমাসা নেতা নবদা বর্মণ আজ সাংবাদিক সম্মেলন করে এর স্পষ্টীকরণ দেন। তিনি বলেন, “ডিমারাজি মানে ডিমাসাদের গ্রাম। নিজেদের প্রতিটি গ্রামকে আমরা একেকটি ডিমারাজি বলে উল্লেখ করি। শিলচরের ডিমাসা বসতি বোঝাতে শিলচর ডিমারাজি বলে থাকি। একইভাবে পয়লাপুলে যে ৪০ ঘর ডিমাসা বসতি রয়েছে, একে আমরা পয়লাপুল ডিমারাজি বলি।” তিনি স্পষ্ট জানান, এর সঙ্গে কাছাড়ের ১৯ গ্রামকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের  কোনও সম্পর্ক নেই। এমনকি, ডিমারাজি নামে যে পৃথক রাজ্যের দাবি উঠেছিল, এর সঙ্গেও তোরণে উল্লিখিত ডিমারাজির কোনও সাজুয্য নেই। ফলে তোরণে ডিমারাজি লেখায় কোনও ধরনের আশঙ্কার কারণ নেই। এর অন্য কোনও বিশ্লেষণ এখানে অর্থহীন বলেই মন্তব্য করেন নবদা বর্মণ।

তাঁর সঙ্গে উপস্থিত হয়ে অমল বর্মণ মন্তব্য করেন, তোরণের এই লেখা নিয়ে এমন বিতর্ক দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker