NE UpdatesIndia & World UpdatesBreaking News

পহেলগাওয়ে সন্ত্রাসী হামলায় হত রামচন্দ্রনের পরিবারকে ৫ লক্ষ তুলে দিলেন মন্ত্রী কৌশিক

গুয়াহাটি, ২৪ মে : কাশ্মীরের পহেলগাওয়ে পাক সন্ত্রাসী হামলায় হত কেরলের এন রামচন্দ্রনের পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষ টাকা তুলে দিলেন অসমের মন্ত্রী কৌশিক রাই। গতকাল তিনি কেরলের এর্নাকুলামে মৃত রামচন্দ্রনের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী শীলা রামচন্দ্রনের হাতে এই অর্থ তুলে দেন। এই সময় মৃতের মেয়ে আরতি ও ছেলে অরবিন্দও সেখানে ছিলেন।

প্রসঙ্গত,, পহেলগাওয়ে সন্ত্রাসী আক্রমণে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর প্রেক্ষিতেই মন্ত্রী কৌশিক রাই রামচন্দ্রনের পরিবারকে এই অর্থসাহায্য করেছেন। এ নিয়ে এক বিবৃতিতে মন্ত্রী রাই বলেন, মুখ্যমন্ত্রী তাঁর ঘোষণা বাস্তবায়িত করেছেন। গত এপ্রিল মাসে পাক জঙ্গিদের হামলার ঘটনায় গোটা দেশকে আলোড়িত করেছিল। এজন্য নৃশংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মন্ত্রী এ দিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি শোকবার্তাও তুলে দিয়েছেন। সেসময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব কৈলাস কার্তিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker