Barak UpdatesHappeningsBreaking News
দিব্যাঙ্গদের নিয়ে পার্পল মেলা শিলচরে, ব্যাপক সাড়া

ওয়েটুবরাক, ৯ মার্চ: দিব্যাঙ্গদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শিলচর ডিএসএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হল এই অঞ্চলের প্রথম পার্পল মেলা। নাচ, গান, কথা ও কবিতার মধ্য দিয়ে দিনটি কাটান দক্ষিণ অসমের চার জেলার দিব্যাঙ্গ যুবারা।
দক্ষতা বিকাশ সমন্বয়ক শুভেন্দু কোলে বলেন, এই বিশেষ ধরনের মেলা উত্তর পূর্বের পাঁচটি শহরে হচ্ছে। বাকসায় প্রথম হয়েছিল, শিলচরে দ্বিতীয়।



