Barak UpdatesHappeningsBreaking News
ব্যতিক্রমী জন্মদিন : “ঠাকুরমা-দের সাথে উদযাপন” লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর

ওয়েটুবরাক, ২৭ মে: ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর সদস্যরা মালুগ্রাম শিলচরের প্রবীণ নাগরিক আবাসন ‘জ্যোতিষালয়’-এর বাসিন্দাদের সঙ্গে অত্যন্ত আনন্দঘন ও সুন্দর সময় অতিবাহিত করেন। সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্যরা, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়-এর নেতৃত্বে, প্রবীণ মহিলাদের সঙ্গে আনন্দ-আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক মুহূর্ত ভাগ করে নেন। চা-পর্বকে আরও আকর্ষণীয় করে তুলতে সেখানে পরিবেশন করা হয় নানান রকমের স্ন্যাক্স, মিষ্টি , পায়েস ও ঘরে তৈরি বিশেষ খাবার পদ।
আবাসনের সবচেয়ে প্রবীণ সদস্য জন্মদিনের কেক কাটেন এবং অন্যান্য সদস্যরাও জন্মদিনের টুপি পরে ও মধুর সুরে গান করেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও, আবাসনের সকল বাসিন্দাদের বস্ত্র ও শাড়ি প্রদান করা হয়।

ক্লাবের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এবং গাইডিং লায়ন সঞ্জীব রায় সম্পূর্ণ অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেন এবং বস্ত্রও দান করেন। এই আয়োজনটি ছিল তাঁদের পুত্র সঞ্জীবন রায় (আয়ুষ)-এর জন্মদিন উপলক্ষে, যিনি বর্তমানে শিক্ষার জন্য গুয়াহাটিতে অবস্থান করছেন। “ঠাকুরমা-দের সাথে উদযাপন” শীর্ষক এই অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ ও হৃদয়স্পর্শী সন্ধ্যা, যেখানে উপস্থিত প্রত্যেকেই আনন্দ উপভোগ করেন।
ক্লাব ভ্যালি ভিউ বিশ্বাস করে, বিশেষ করে যারা একাকী জীবনযাপন করেন, তাঁদের মুখে হাসি ফোটানোই মানবসেবার অন্যতম প্রধান উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন পুষ্পাবতী রায়, সুবীর দে , গণেশ মন্ডল , সাজন লস্কর , দিলীপ সিং , রোশনি সিং , কিশান সিং, অংকিতা যাদব ও আবাসনের পক্ষে চুমকি রায়, মৌসুমি রায়, অমিতা রায় প্রমুখ।



