India & World UpdatesHappeningsBreaking News

ট্রাম্প বললেন, গাজায় যুদ্ধ শেষ, মোদির স্বাগত

ওয়েটুবরাক, ১৪ অক্টোবর: গাজায় সফল হয়েছে সংঘর্ষবিরতি। ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তির শর্ত হিসাবে ২০ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইসঙ্গে গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসায় ভরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। মোদির মন্তব্য, ট্রাম্পের “অটল” শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর “দৃঢ় সংকল্প” প্রশংসনীয়।

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর সমস্ত পণবন্দি মুক্তি পেয়েছে, তাঁদের আমরা স্বাগত জানাই। এই মুক্তি তাঁদের পরিবারের সাহস, রাষ্ট্রপতি ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য তথা গাজায়) শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি।”

সোমবার মিশরের শর্ম-আল-শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা-সহ ২০টির বেশি দেশের নেতারা। সম্মেলনে উভয়পক্ষের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

 উল্লেখ্য, ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker