NE UpdatesAnalyticsBreaking News
ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠান ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রাজ্য সরকার : মন্ত্রী সিংহল

গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারি : বিহু নৃত্যের পর ‘ঝুমুর বিনন্দিনী ২০২৫’ শীর্ষক কার্যসূচির মাধ্যমে ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়ার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রাজ্য সরকার। বুধবার গুয়াহাটির জনতা ভবনে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মন্ত্রী অশোক সিংহল।
এ দিন মন্ত্রী বলেন, ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়ার জন্য গুয়াহাটিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চা বাগান থেকে এই অনুষ্ঠানে ৮ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তিনি জানান, সরুসজাই স্টেডিয়ামে একসঙ্গে ৮ হাজারের বেশি নৃত্য শিল্পীর নৃত্য প্রদর্শন করার অসুবিধা। সেজন্য ৮ হাজারের বেশি নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করতে পারবেন না। তবে ওইদিন ঠিক কোন সময় অনুষ্ঠান শুরু হবে তা এখনও ঠিক হয়নি। সম্পূর্ণ বাজেটও নির্ধারণ করা হয়নি।
এ দিন মন্ত্রী সিংহল আরও জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিনিধিরা ২০ ও ২১ ফেব্রুয়ারি গুয়াহাটিতে উপস্থিত হবেন। তাদের গুয়াহাটির বিভিন্ন হোটেল ও লজে রাখার ব্যবস্থা করা হবে। সরুসজাই স্টেডিয়ামে ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি নৃত্যের অনুশীলন হবে।
ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে বাছাই প্রক্রিয়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার পর জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে অনুশীলন। তেজপুর, যোরহাট, ডিব্রুগড় ও শিলচরে মন্ডল ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী এও জানান, এই অনুষ্ঠানে বিদেশ থেকে রাজনৈতিক অতিথিরা অংশগ্রহণ করবেন। গুয়াহাটিতে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ইতিমধ্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



