Barak UpdatesHappeningsBreaking News
ঝড়ে লণ্ডভণ্ড ধলাইয়ের বহু গ্রাম
ওয়েটুবরাক, ৫ এপ্রিল: ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ধলাইয়ের বহু গ্রাম। বেশি ক্ষতি হয়েছে চান্নিঘাট ও শেওড়ারতল জিপি এলাকায়।
রবিবার সকালে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসে ঝড়বৃষ্টি। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দেয় বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে, উড়ে যায় টিনের চাল, ঘরের ছাউনি। অনেক পরিবারের কুঁড়েঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে ওইসব এলাকার মানুষ।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে চান্নিঘাট, ফ্রেঞ্চনগর, শেওড়ারতল, তিনঘরি ও সিংগুয়া।



